চরকাউয়া বাস মালিক সমিতি এখনো আওয়ামী লীগের প্রভাবেই পরিচালিত—এলাকায় ব্যাপক গুঞ্জন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত March 30, 2026, 23:12 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল সদর উপজেলার চরকাউয়া বাস মালিক সমিতি দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট রাজনৈতিক প্রভাবের অধীনে পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে স্থানীয় বাস মালিক ও সংশ্লিষ্টদের মাঝে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত প্রায় ১৭ বছর ধরে বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ছবির প্রভাবেই সমিতির কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অনেকেই দাবি করছেন। অভিযোগ রয়েছে, তার ঘনিষ্ঠজনদের মাধ্যমেই সমিতির নেতৃত্ব নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহাদাত হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মিজান। স্থানীয়দের একটি অংশের দাবি, তারা দুজনই মনিরুল ইসলাম ছবির ঘনিষ্ঠ হওয়ায় তাদের মাধ্যমেই সমিতির কার্যক্রম এখনো নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এদিকে বিষয়টি নিয়ে চরকাউয়া বাস মালিক সমিতির ভেতরে ও বাইরে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা ও গুঞ্জন সৃষ্টি হয়েছে। অনেক বাস মালিকের মতে, সমিতির কার্যক্রমে স্বচ্ছতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করতে নতুন করে নির্বাচন হওয়া প্রয়োজন।
তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।