• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যান পদে সাতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজুল সরদারের বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬, ১৬:১৭ অপরাহ্ণ
চেয়ারম্যান পদে সাতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আজিজুল সরদারের বিকল্প নেই
সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ আজিজুল সরদার (লিটন)কে চেয়ারম্যান হিসেবে দেখতে চায় সাতলাবাসী। সৎ,মার্জিত,ভদ্র স্বভাবী,বিশিষ্ট সমাজসেবক, বিএনপির দুর্দিনের কান্ডারী,দানশীল,গরীব দুখী মানুষের প্রিয় আস্থাভাজন, অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল,বিশিষ্ট শিল্পপতি,মানবতার ফেরিওয়ালা মোঃ আজিজুল সরদার(লিটন)। তাই সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তার বিকল্প নেই অধিকাংশ ভোটারদের দাবি।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকে ইউপি চেয়ারম্যান এর পদে অধিষ্ঠিত করার লক্ষ্যে ইতিমধ্যে জল্পনা কল্পনা শুরু করেছে এবং জোট বেঁধেছে অধিকাংশ ভোটাররা। তিনি দীর্ঘ দিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রীয়। এছাড়া সাতলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব সুনামের সহিত পালন করে আসছেন।

তিনি জিয়াউর রহমান,খালেদা জিয়া,তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুর হাত ধরে তার বয়স ও মেধা দুটোকে একসাথে কাজে লাগিয়ে দিন দিন দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছেন এবং বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে নিরলসভাবে জনসেবা করার অঙ্গীকার করে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষনা দিয়ে সাতলাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।

সাধারণ মানুষের সুখে দুখে পাশে থেকে এবং গরীব দুখী মানুষকে সাহায্য সহযোগিতা করে আস্থা যুগিয়ে দৃষ্টান্ত স্থাপন করে মানবিক ও মানবতার ফেরিওয়ালা আখ্যা পেয়েছেন তিনি। নিজস্ব অর্থায়নে গরীব দুখী মানুষকে সাহায্য সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সুনাম কুড়িয়ে নিয়েছেন তিনি।

তাই তাকে সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করার লক্ষ্যে ইতিমধ্যে জল্পনা,কল্পনা ও গুন কীর্তন করছেন জনগন। প্রবীন শিক্ষক,বীর মুক্তিযোদ্ধাসহ সচেতন মহল জানিয়েছেন, আজিজুল সরদার লিটন চেয়ারম্যান না হয়েও সাতলা ইউনিয়নে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মন্দির,গীর্জাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করে দানবীর নামে সুপরিচিতি লাভ করে।

এমনকি তার বিরুদ্ধে কোন দুর্নীতি বা অনিয়মের কোন অভিযোগ নেই। জনজরীপ ও জনসমর্থন ও লোভিং এ তিনি শতভাগ এগিয়ে রয়েছেন। তাই সাতলায় উন্নয়নে তার বিকল্প নেই। তিনি সাতলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচিত হলে স্কুল,কলেজ,মাদ্রাসা, রাস্তা-ঘাট,কৃষিসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে আরো ব্যাপক উন্নয়ন হবে।

এছাড়া মাদক,সন্ত্রাস ও বাল্য বিবাহ মূক্ত মডেল সাতলা হবে। উজিরপুর উপজেলা প্রতিবেদককে তিনি বলেন জিয়াউর রহমান ও সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু মহোদয়ের আদর্শকে বুকে ধারণ করে বি এনপির রাজনীতিতে অগ্রনী ভূমিকা পালন করবেন এবং জীবনের শেষ পর্যন্ত গরীব,দুখী ও অসহায় মানুষের পাশে থেকে নিরলসভাবে জনসেবা করে যাবেন। এছাড়া মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দিয়ে সাতলা ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ার প্রতিশ্রুতি দিয়ে সকল জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।