জিসাস বরিশাল জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত March 14, 2026, 03:58 AM
সংবাদটি শেয়ার করুন....
মোঃ সাদ্দাম হোসেন // জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বরিশাল জেলা শাখার উদ্যোগে এক মনোজ্ঞ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট আবুল কালাম শাহীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবাইদুল হক চাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আমিন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য জিয়াউল ইসলাম সাবু, সেলিম মোল্লা, বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, বরিশাল জেলা জাসাসের সভাপতি সাব্বিন নেওয়াজ সাগর এবং বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব আলী হায়দারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা জিসাসের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু এবং সঞ্চালনা করেন জেলা জিসাসের সাধারণ সম্পাদক এম.এম. মাসুদ।
দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।