ট্রাইব্যুনাল যে রায় দিবে তা কার্যকর করা হবে : বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত November 16, 2025, 17:27 PM
ট্রাইব্যুনাল যে রায় দিবে তা কার্যকর করা হবে : বরিশালে স্বরাষ্ট্র উপদেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন- আগামীকাল শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনাল যে রায় ঘোষণা করবে, তা কার্যকর করা হবে। দেশে যেকোন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।

রবিবার দুপুরে জেলা পুলিশ লাইন্সে বরিশালের আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা জানান। এসময় তিনি আরও বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ফ্রী ফেয়ার উৎসব মুখর করতে মাঠ প্রশাসনকে সবধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দেশে এখন সবাই নির্বাচনমুখী জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এছাড়াও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো নয়, খারাপও নয় মন্তব্য করে মোটামুটি সন্তোষজনক পরিস্থিতি বলে তিনি দাবি করেছেন।