১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয়। সকাল সাড়ে ৮টায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সকাল ৯টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন শেষে সকাল ১১টায় আড়ম্বরপূর্ণ বিজয় মেলার আয়োজন করা হয়।
বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা প্রদান ও আলোচনা শেষে বাদ যোহর বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুর ২টায় উপজেলা হাসপাতাল ও এতিমখানায় প্রীতিভোজের আয়োজনসহ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার তানজিলা আখতার, তাড়াইল থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দীনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সরকারি-বেসরকারী ব্যাংক, বীমা ও অন্যান্য প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাবৃন্, প্রিন্ট-ইলেক্ট্রিক ও অনলাইনের সাংবাদিকবৃন্দসহ সকল রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা হরেক রকমের বিনোদনমূলক নৃত্য-খেলা প্রদর্শন করেন। সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়