দশমিনায় ইয়াবা, গাঁজাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত May 21, 2026, 14:51 PM
দশমিনায় ইয়াবা, গাঁজাসহ যুবক আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর দশমিনা উপজেলায় ইয়াবা, গাঁজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সোয়া ১২টার দিকে উপজেলার পশু হাসপাতালের সামনের সড়ক থেকে আটক করা হয় তাকে।

আটক মো. রিয়াজ হোসেন (৩১) উপজেলার ২ নম্বর ওয়ার্ড এলাকার ফারুক হোসেনের ছেলে। মামলার বাদী এসআই নাজমুল হক জানালেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক করা হয় রিয়াজকে।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি চালিয়ে ৩টি ইয়াবাসহ প্রায় ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম আগামীর সময়কে জানালেন, মাদকবিরোধী অভিযান চলছে নিয়মিতভাবে এবং অব্যাহত থাকবে।