নগরীর বান্দ রোডে মাদকসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২, এক মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 31, 2026, 19:37 PM
নগরীর বান্দ রোডে মাদকসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ আটক ২, এক মাসের কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
নগরীর বান্দ রোড এলাকায় কোতোয়ালি মডেল থানার বিশেষ অভিযানে মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে একজন স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর বান্দ রোড এলাকায় স্থাপিত একটি চেকপোস্টে সন্দেহভাজন দুই ব্যক্তিকে তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
আটককৃতরা হলেন নগরীর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকির রাজা এবং তার এক সহযোগী। জাকির রাজা স্থানীয় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে পরিচিত বলে জানা গেছে।
পরবর্তীতে আটক দুই আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে উভয়কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।