পবিত্র রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে ‘পরিবর্তন সমাজ কল্যাণ ফাউন্ডেশন’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 18, 2026, 22:33 PM
সংবাদটি শেয়ার করুন....
বন্দর থানা প্রতিনি।
পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত রোজাদার পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে পরিবর্তন সমাজ কল্যাণ ফাউন্ডেশন। মানবিক এই উদ্যোগটি অনুষ্ঠিত হয় বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায়।
অসম্প্রদায়িক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী জনকল্যাণমূলক সংগঠন হিসেবে পরিচিত এই ফাউন্ডেশনটি প্রতি বছরের ন্যায় এবারও রমজানে দরিদ্র পরিবারের পাশে দাড়িয়েছে। সংগঠনের উদ্যোগে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী বিতরণ করা হয় সুবিধাবঞ্চিত রোজাদার পরিবারের মাঝে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিরাজ সরদার।,সহ সভাপতি মোঃ রাসেল খান, সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম, এবং সংগঠনের সক্রিয় সদস্য মোঃ সোহেল হাওলাদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রমজান মাস সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের উচিত অসহায়দের পাশে দাড়ানো। পরিবর্তন সমাজ কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
ইফতার সামগ্রীর মধ্যে ছিল খেজুর, চিনি, ছোলা, মুড়ি, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। উপকারভোগীরা সংগঠনের এই মহতী উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মানবিক এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।