বরিশাল জেলা গণজাগরণ দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত April 8, 2026, 18:26 PM
বরিশাল জেলা গণজাগরণ দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল জেলা গণজাগরণ দলের ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন, সভাপতি মোঃ আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম হাসান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

নবগঠিত এ কমিটিতে মোঃ আবু সুফিয়ানকে সভাপতি এবং মোঃ রাশিদুল ইসলাম হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংগঠনের দায়িত্বশীল সূত্রে জানা যায়, নবগঠিত এই কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং দলীয় কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। নেতৃবৃন্দ আশা করছেন, এই কমিটির মাধ্যমে বরিশাল জেলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।