বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত November 23, 2025, 19:54 PM
বরিশাল দক্ষিণ তাঁতীদলের আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সাদ্দাম হোসেন //বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ গতকাল উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। এবারের টুর্নামেন্টে মোট ১০টি দল অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় মারুফ সুপারস্টার এবং চরবাড়িয়া জুনিয়র স্টার। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মারুফ সুপারস্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ তাঁতি দলের সভাপতি এস এম মাইনুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন ফরাজী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া লাভলু, যুগ্ম সাধারণ সম্পাদক জুম্মাল হোসেন পেয়াদা, এবং বরিশাল সদর উপজেলা তাঁতি দলের যুগ্ম আহবায়ক আকাশ।

প্রধান অতিথি চ্যাম্পিয়ন ট্রফি বিজয়ী দলের অধিনায়ক শৈশবের হাতে তুলে দেন। রানার্সআপ ট্রফি প্রদান করেন সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান মিলন ফরাজী। সকল খেলোয়াড়কে মেডেল পরিয়ে দেন গোলাম কিবরিয়া লাভলু।

বক্তব্যে প্রধান অতিথি তরুণদের সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় না করে খেলাধুলা ও শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা শিশু-কিশোরদের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আহাদ আলী, মাহিন, মাশরাফি মিদুল, রাসেল হাওলাদার ও ইমন হাওলাদার।