বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’-এ অংশ নিলেন সাংবাদিকতা বিভাগের ৭২ শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 22, 2025, 23:32 PM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক:// বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘ইনফরমেশন ক্রেডিবিলিটি অ্যান্ড এআই লিটারেসি ট্রেনিং’। বুধবার (২২/১০ ২০২৫) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কীর্তনখোলা হলে দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মোট ৭২ জন শিক্ষার্থী অংশ নেন। কর্মশালায় তথ্য যাচাই, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া সংবাদ শনাক্তকরণ, তথ্যের নির্ভরযোগ্যতা মূল্যায়ন, এবং আধুনিক সাংবাদিকতায় এআই-এর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন যিনি তথ্যের সত্যতা যাচাইয়ের পদ্ধতি ও ডিজিটাল মিডিয়া সাক্ষরতার গুরুত্ব তুলে ধরেন।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান বলেন, “বর্তমান সময়ে তথ্যপ্রবাহের গতি যেমন বেড়েছে, তেমনি ভুয়া তথ্যের ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের এই ধরনের প্রশিক্ষণ ভবিষ্যতের দায়িত্বশীল সাংবাদিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।”
প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, এ ধরনের উদ্যোগ তাদেরকে বাস্তব সাংবাদিকতার জন্য আরও দক্ষ ও সচেতন করে তুলবে।
চলমান ডিজিটাল যুগে তথ্যের বিশ্বাসযোগ্যতা যাচাই ও এআই ব্যবহারে দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরে প্রশিক্ষণটি সমাপ্ত হয়।