বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 15, 2025, 22:42 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল সদর উপজেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল
আজ আসরের নামাজের পর বরিশাল সদর উপজেলার চরকাউয়া দিনার জিরো পয়েন্ট আল আমিন জামে মসজিদে সদর উপজেলা বিএনপির উদ্যোগে দেশনেত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দেশনেত্রীর দীর্ঘায়ু, সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, দেশনায়ক তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন এবং দেশের মানুষকে স্বৈরশাসনের হাত থেকে মুক্ত করার জন্যও দোয়া করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। এছাড়াও দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ
মোঃ রফিকুল ইসলাম সেলিম,মোঃ জিয়াউল ইসলাম সাবু,আলহাজ্ব নুরুল আমিন,আলহাজ্ব জব্বার শিকদার,মোঃ মাহবুবুর আলম বাবুল
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোখলেচুর রহমান কাজী।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু।