বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত March 15, 2026, 00:18 AM
বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

 

১৪ মার্চ ২০২৬ (২৪ রমজান) বরাবরের মতো এবারও বরিশাল হলিডে স্কুলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজানের এই তাৎপর্যপূর্ণ আয়োজনে রাজনীতি, শিক্ষা ও সমাজসেবার বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বিশিষ্ট শিক্ষাবিদ কাজি মোহাম্মদ শাহীন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য জিয়াউর ইসলাম সাবু, বরিশাল হলিডে স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ. মাসুদ, বরিশালের সংস্কৃতিজন শহিদুল ইসলাম মিন্টু, বরিশাল হলিডে স্কুলের সভাপতি তালহা তানভীর, সাবেক সভাপতি মেহেদী হাসান এবং সাবেক সাংগঠনিক সম্পাদক ফারহা তাসকিন ঈলমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অফসরা ইসলাম অর্না। এসময় অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তারা শিক্ষার্থীদের নৈতিকতা, জ্ঞানচর্চা, নেতৃত্বগুণ এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।

পরবর্তীতে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম. এ. মাসুদ সংগঠনের পরিচালনা কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের উৎসাহ ও অংশগ্রহণ দেখে ডিবেট (বিতর্ক) কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত আয়োজনকে সফল করতে সার্বিক সহযোগিতা করেন “১১তম ব্যাক টু ডিবেট ২০২৬”–এর শিক্ষার্থীবৃন্দ এবং বরিশাল হলিডে স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।