বাদী হাকীম আলী ব্যাপারী বলেন, তার পৈত্রিক সম্পত্তির ভুয়া দলিল দেখিয়ে জোরপূর্বক দখল করে চাষাবাদ করার চেষ্টা করেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন কোর্টে একটা মামলা দায়ের করেন। সেই মামলায় আজ রাত আনুমানিক ১০ টার সময় উত্তর লামচরী এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত শাহিন, রানা, আমানকে তাদের বাসা থেকে আটক করেন কাউনিয়া থানার পুলিশ।
তিনি আরও বলেন, আটককৃতরা দীর্ঘদিন ধরে চরবাড়িয়া ইউনিয়নের সাধারণ মানুষকে জিম্মি করে, তাদের জমির মাটি কেটে বিভিন্ন ইট বাটায় বিক্রি করেন। এরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায়না। এরা সকলেই ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী,সন্ত্রাসী।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, চরবাড়িয়া ইউনিয়ন উত্তর লামচরী এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত তিনজন আসামিকে আটক করা হয়েছে। আজ সকালে তাদের জেল হাজতে পাঠানো হবে।