বরিশালে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 11, 2026, 16:59 PM
বরিশালে নির্বাচনের সরঞ্জাম বিতরণ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬ টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৭৮জন। এর মধ্যে নারী ভোটার ১১ লাখ ২৬ হাজার ৭৩৮জন আর পুরুষ ভোটার ১১ লাখ ৫৮হাজার ২২০জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার আছে ২০ জন।

৬ টি সংসদীয় আসনে বরিশালের মোট ভোট কেন্দ্রে-৮৩৩ টি। এর মধ্যে অতি গুরুত্বপূর্ন ২৫৫, গুরুত্বপূর্ন ২৩৬, সাধারন ৩৪২ টি। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মানজুরা মুশাররফ জানিয়েছেন তারা নির্বাচনের সকল সরঞ্জাম প্রিজাইডিং অফিসারকে বুঝিয়ে দিয়েছেন।