বরিশালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইউনুস খানের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত November 22, 2025, 19:29 PM
বরিশালে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ইউনুস খানের মৃত্যুবার্ষিকী পালিত
সংবাদটি শেয়ার করুন....

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ–সভাপতি এবং বরিশাল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ ইউনুস খানের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল ইসলামিয়া কলেজ প্রাঙ্গণে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন—

বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের সভাপতি এস এম মাইনুল হাসান,

জিসাসের সভাপতি শহিদুল ইসলাম মিন্টু,

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান,

বিএনপি নেতা রফিকসহ অন্যান্য নেতা-কর্মীরা।

প্রসঙ্গত, ১৯৯১ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে বরিশাল-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন অধ্যক্ষ মো. ইউনুস খান। তিনি দায়িত্ব পালনকালে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।