বরিশালের জনবহুল এলাকায় জরুরি ব্রিজ নির্মাণের দাবি, স্থান নির্বাচন নিয়ে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত March 30, 2026, 00:09 AM
বরিশালের জনবহুল এলাকায় জরুরি ব্রিজ নির্মাণের দাবি, স্থান নির্বাচন নিয়ে বিতর্ক
সংবাদটি শেয়ার করুন....

 

বরিশাল প্রতিনিধিঃ
বরিশাল সদর উপজেলার চরমোনাই থেকে টুঙ্গীবারিয়া ইউনিয়নের সংযোগস্থলে বদিউল্লাহ গ্রামের ৬৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থিত ফুলতলা নদীতে প্রায় অর্ধশতাব্দী ধরে একটি খেয়া নৌকার মাধ্যমে পারাপার চলছে।
নদীর পূর্ব পাড়ে জনবহুল বদিউল্লাহ গ্রাম এবং পশ্চিম পাড়ে একাধিক গুচ্ছগ্রাম ও বসতি থাকায় প্রতিদিন হাজারো মানুষ এই পথে যাতায়াত করে থাকে।

স্থানীয়দের দাবি অনুযায়ী, প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ হাজার মানুষ, যার মধ্যে অসংখ্য শিক্ষার্থীও রয়েছে, এই ঝুঁকিপূর্ণ পথে চলাচল করছে। ২০২৪ সালে এলাকাবাসীর উদ্যোগে একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণ করা হলেও বর্তমানে সেটি অত্যন্ত জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এলাকাবাসী দীর্ঘদিন ধরে এখানে একটি স্থায়ী ও টেকসই ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছে। এ লক্ষ্যে একাধিকবার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচিও পালন করা হয়েছে।

তবে অভিযোগ উঠেছে, প্রকৃত প্রয়োজনীয় স্থান উপেক্ষা করে অন্যত্র ব্রিজ নির্মাণের চেষ্টা চলছে। স্থানীয়দের ভাষ্যমতে, অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ হোসেন ব্যক্তিগত প্রভাব খাটিয়ে এমন একটি স্থানে ব্রিজ নির্মাণের উদ্যোগ নিচ্ছেন, যেখানে জনসাধারণের চলাচল তুলনামূলক কম এবং পর্যাপ্ত সড়ক যোগাযোগও নেই।

এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ আরও গুরুতর। তারা দাবি করেন,

“বরিশাল এলজিডির ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ মাইনুল ইসলাম, যিনি ২০২১ সালে এখানে যোগদান করেন এবং বর্তমানেও আছেন ওই অবসরপ্রাপ্ত কর্নেলের পক্ষে কাজ করছেন। ফলে প্রকল্পটি বারবার যাচাই-বাছাইয়ের নামে বিলম্বিত হচ্ছে এবং সঠিক স্থানে ব্রিজ নির্ধারণ করা হচ্ছে না।”

স্থানীয়রা আরও জানান,

“ঢাকা থেকে একাধিকবার ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করলেও চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাচ্ছে না। একটি প্রভাবশালী মহল ব্রিজটি ব্যক্তিগত সুবিধার জন্য অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে।”

এ পরিস্থিতিতে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তাদের ভাষায়,

“এলাকার হাজার হাজার মানুষ একদিকে, আর ব্যক্তিস্বার্থ অন্যদিকে—এটা মেনে নেওয়া যায় না। জনগণের স্বার্থ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে আমরা তা প্রতিহত করবো।”

ইতোমধ্যে এ দাবিতে এলাকাবাসী অন্তত দুই দফা মানববন্ধন করেছে এবং দ্রুত সঠিক স্থানে ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছে।

স্থানীয়দের জোর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত সরেজমিন তদন্ত করে বদিউল্লাহ গ্রামের ফুলতলা নদীর ওপর একটি নিরাপদ, টেকসই ও জনবান্ধব ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

শেষ কথা:
জনদুর্ভোগ লাঘব ও শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এই ব্রিজ এখন সময়ের দাবি-এমনটাই মনে করছেন সচেতন মহল।

এল জিডির ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ মাইনুল ইসলাম এর বক্তব্য আমি চাই যেখানে সরকারের টাকা খরচ কম হবে জনগণের যাতায়াত ব্যবস্থা ভালো হবে সেখানেই নির্ধারিত স্থান হোক…

নিউজ চলমান।

পড়বো ১”