বরিশালের রাজপথের আপসহীন সৈনিক: মেয়র হিসেবে দেখতে চায় নগরবাসী মাসুদ হাসান মামুনকে।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 25, 2026, 03:04 AM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল মহানগরের রাজনীতিতে একটি পরিচিত ও আলোচিত নাম মাসুদ হাসান মামুন। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা এই নেতা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর বরিশাল মহানগর সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেছেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয়তা, কর্মীবান্ধব মনোভাব ও মাঠমুখী নেতৃত্ব তাকে আলাদা পরিচিতি দিয়েছে।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিগত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। নানা চ্যালেঞ্জ সত্ত্বেও সংগঠনকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছেন বলে তার অনুসারীরা দাবি করেন।
ছাত্ররাজনীতি থেকেই তার উত্থান। তিনি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা শাখার সভাপতি ছিলেন। সেই সময়ে জেলা ও মহানগর ছাত্রদলকে সংগঠিত ও সম্প্রসারিত করার ক্ষেত্রে তার ভূমিকার কথা স্থানীয় নেতাকর্মীরা স্মরণ করেন। পরবর্তীতে যুবদলের রাজনীতিতে এসে তিনি সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করেন।
নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সম্পৃক্ততার কারণে অনেকেই তাকে “জনগণের বান্ধব” নেতা হিসেবে উল্লেখ করেন। স্থানীয় রাজনীতিতে আলোচনা রয়েছে-আগামী সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র পদে মনোনয়ন পেতে পারেন। সমর্থকদের মতে, দল চাইলে তিনি বরিশাল সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবেও চমক হতে পারেন।
তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এনেছে।
বরিশাল মহানগরের রাজনীতিতে মাসুদ হাসান মামুনের ভূমিকা ও ভবিষ্যৎ অবস্থান এখন দেখার বিষয়—দলীয় সিদ্ধান্তই নির্ধারণ করবে তার পরবর্তী পথচলা।