বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তানজিম বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত June 19, 2026, 00:07 AM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল বরিশাল জেলা দক্ষিণের আওতাধীন বরিশাল সদর উপজেলা আহ্বায়ক কমিটির ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম তানজিমকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, ২০২৫ সালের ৮ নভেম্বর ঘোষিত বরিশাল সদর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক কমিটিতে ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তরিকুল ইসলাম তানজিম। তবে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক জনাব আবুল কালাম আজাদ ও সদস্য সচিব হাজী মুজিবুর রহমানের নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের সভাপতি এস. এম. মাইনুল হাসান, সিনিয়র সহ-সভাপতি মাহামুদুল হাসান মিলন ফরাজী এবং সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন সুমনের নির্দেশক্রমে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোঃ তরিকুল ইসলাম তানজিমকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ বরিশাল সদর উপজেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা, আদর্শ ও সাংগঠনিক নীতিমালা সমুন্নত রাখতে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের সকল নেতাকর্মীকে দলীয় নিয়ম-কানুন ও সাংগঠনিক শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।