বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত June 20, 2026, 12:39 PM
বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: মাদকমুক্ত সমাজের বার্তা নিয়ে বাংলাদেশ ভ্রমণে এসে সাতকানিয়ায় হেনস্তার শিকার হয়েছেন নেপালি তরুণ বিশ্বাস রয়। শুক্রবার (১৯ জুন) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়ায় এক সিএনজি চালকের অসদাচরণের শিকার হন তিনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ভিডিওতে দেখা যায়, এক সিএনজিচালক বিশ্বাস রয়ের সঙ্গে উত্তেজিত আচরণ করছেন। এ ঘটনায় নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন বিদেশি পর্যটকের সঙ্গে এমন আচরণ দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে।

বিশ্বাস রয় নেপালের ইলাম জেলার বাসিন্দা। তিনি গত ১৮ মে নেপাল থেকে সাইকেল ভ্রমণ শুরু করে বাংলাদেশে আসেন এবং মাদকবিরোধী সচেতনতার বার্তা ছড়িয়ে দিচ্ছেন। সাতকানিয়া থানার ওসি জানান, ভিডিওটি পর্যালোচনা করা হয়েছে এবং অভিযুক্ত সিএনজিচালককে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।