বৃদ্ধার কান ছিঁড়ে দুল নিয়ে গেল চোর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত April 30, 2026, 12:12 PM
বৃদ্ধার কান ছিঁড়ে দুল নিয়ে গেল চোর
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জামালপুরের মাদারগঞ্জে ঘুমন্ত অবস্থায় কয়েদভান নামের এক বৃদ্ধার কান ছিঁড়ে দুল নিয়ে গেছে চোর। বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের গোদাশিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।ভুক্তভোগী কয়েদভান (৮৫) একই এলাকার মৃত হোসেন আলীর স্ত্রী।

কয়েদভানের নাতি সুজন সর্দার বলেন, আমার নানি একাই ঘরে থাকতেন। জানালার পাশেই তার বিছানা। মধ্যরাতে চোর নানির ঘরের জানালা কেটে হাত দিয়ে তার ডানপাশের কানের দুলটি নিয়ে যায়৷ এতে নানির কান ছিঁড়ে গেছে। এরপর বিষয়টি জানার পর এসে দেখি নানির কান থেকে রক্তক্ষরণ হচ্ছে।

এরপর তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করাই। কানে ১৫টি সেলাই দেওয়া হয়েছে। মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে খোঁজ নেওয়া হবে।