মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরায় বিএনপির দোয়া ও মোনাজাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত August 18, 2026, 14:58 PM
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে চাঁদপুরায় বিএনপির দোয়া ও মোনাজাত
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল প্রতিনিধি:
মরহুমা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সাহেবেরহাট জাতীয়তাবাদী দল বিএনপির প্রধান কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) আয়োজিত এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নেতাকর্মী ও দেশবাসীর কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাস।
দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জব্বার শিকদার।
এ সময় চাঁদপুরা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মীরা মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা স্মরণ করেন।