সবুজ বাংলাদেশ, বি.এম. কলেজ শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত January 27, 2026, 20:24 PM
সবুজ বাংলাদেশ, বি.এম. কলেজ শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মারুফ বিএম কলেজ প্রতিনিধি
শীত মৌসুমে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে বরিশালের ঐতিহ্যবাহী বি.এম. কলেজের সম্মানিত কর্মচারীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০২৬) বি.এম. কলেজ ক্যাম্পাসে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
সবুজ বাংলাদেশ, বি.এম. কলেজ শাখা, বরিশালের ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে বক্তারা বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও অসহায় ও কর্মজীবী মানুষের কল্যাণে মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।