বরিশাল প্রতিনিধি:
এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ, শিল্পপতি ও দানশীল ব্যক্তিত্ব এবং বরিশাল সদর উপজেলার ৭নং চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো: নুরুল ইসলাম মৃধা।
পরীক্ষার ফল প্রকাশের পর এক শুভেচ্ছা বার্তায় তিনি কৃতি শিক্ষার্থীদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মো: নুরুল ইসলাম মৃধা বলেন,তোমার স্বপ্নে সাজুক পৃথিবী, পৃথিবী হাসুক তোমার সফলতায়! তোমাদের এই অর্জন হোক আগামী দিনের স্বপ্নপূরণের প্রথম সোপান। জ্ঞান, নৈতিকতা ও মানবিকতার আলোয় আলোকিত হোক তোমাদের আগামী দিনের পথচলা।
চরকাউয়া ইউনিয়নের এই বিশিষ্ট সমাজসেবক সবসময়ই এলাকার শিক্ষা ও সামাজিক উন্নয়নে অবদান রেখে আসছেন। শিক্ষার্থীদের এই গৌরবময় সাফল্যে তিনি আনন্দ প্রকাশ করার পাশাপাশি তাদের দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক এবং শিক্ষকদের প্রতিও তিনি বিশেষ কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।