অপপ্রচারের শিকার আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত May 25, 2026, 01:47 AM
অপপ্রচারের শিকার আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য
সংবাদটি শেয়ার করুন....

 

স্টাফ রিপোর্টার ।।
বরিশাল জজ কোর্টের আইনজীবী জাকির হোসেন অপপ্রচারের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছে এলাকাবাসী। মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ, থানায় বানোয়াট অভিযোগ দিয়ে তার সম্মান হানী করছে একটি চক্র। গতকাল সন্ধ্যায় তার ব্যক্তিগত চেম্বারে সাম্প্রতিক প্রকাশিত সংবাদের বিষয়ে ভাষ্য আনতে গেলে এলাকার বেশ কয়েকজন সাধারণ মানুষ উপস্থিত হয়ে সাংবাদিকদের কাছে এসব অভিযোগ তুলে ধরেন।
অ্যাডভোকেট জাকির হোসেনের বিরূদ্ধে অভিযোগকারী রেজাউল হক বাবলু’র প্রতিবেশী নাজমা বেগম বলেন, এখানে আমরা জমি কেনার তিন বছর পরে বাবলু ভাই জমি কিনেছেন। তিনি জমি কিনে তার জায়গার পুরোটা সে নিজেই বাউন্ডারী ওয়াল দিয়েছে। এর বাইরে এই রাস্তা দিয়ে ভেতরের অন্তত ১৫টির বেশি পরিবার ১০ বছরের বেশি সময় ধরে চলাচল করছে। সম্প্রতি হঠাৎ বাবলু ভাই দাবি করছেন এই রাস্তার জমি তার। এরপর এলাকাবাসী মিলে জমি বিক্রেতা সৈয়দ আকবরের কাছে গেলে তিনি বলেন, আমি রাস্তা বাদ দিয়েই বাবলুর কাছে জমি বিক্রি করেছি। মূলত বাবলু সাহেব ঐ রাস্তার জমিটা দখলে নিতেই হঠাৎ অ্যাডভোকেট জাকিরের বিরূদ্ধে উল্টো অভিযোগ তুলেছে।
আরেক বাসিন্দা কহিনুর বেগম বলেন, আমরা এখানে অনেকের চেয়েই পুরনো বাসিন্দা। অ্যাডভোকেট জাকির কারও জমি দখল চেষ্টা করেনি। বরং রেজাউল হক বাবলু আমাদের চলাচলের রাস্তা দখল করতে চাইছে। তাই সে খালি খালি সাংবাদিক এনে বানোয়াট সংবাদ পরিবেশন করিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।
এলাকার আরেকজন বাসিন্দা জসিম উদ্দিন বলেন, অ্যাডভোকেট জাকির হোসেন এই রাস্তা খুড়ে একটি পানির লাইন নিতে চাইছিল। বাবলু সাহেব বাধা দেওয়ায় তিনি অন্য দিক থেকে পানির লাইন নেন। এরপরও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগে সংবাদ প্রকাশ করায় বাবলু।
অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, আমাকে পানির লাইন নিতে বাধা দেওয়ায় আমি আর এখান থেকে লাইন না নিয়ে অন্য দিক থেকে নিয়েছি। এরপর দেখি ছাত্রলীগ নেতা ইমন খন্দকার হৃদয় এখানে এসে সাংবাদিক পরিচয় দিয়ে কয়েকদি ঘোরাঘুরি করছে। একটি পত্রিকায় আমার ছবি সহ নিউজ হয়। আমি চ্যালেঞ্জ করছি, আমার বিরূদ্ধে ঐ সংবাদের একটি শব্দও সত্য নয়। তাছাড়া কোন সাংবাদিক আমার ভাষ্য জানতে চায়নি। বাবলুর জমি দখলে সহযোগিতা করতেই বিশেষ সুবিধার বিনিময়ে এই নিউজ করেছে বলে আমি মনে করি। এ বিষয়ে আমি আদালতে মামলা করেছি যা পিবিআইতে তদন্তনাধীন রয়েছে।