ইউনিলিভার পরিবেশকের ৩০ লাখ টাকা আত্মসাৎ করে পলাতক স্টোরকিপার ইউসুফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 15, 2025, 18:49 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল প্রতিনিধি:
ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পরিবেশক এম/এস মামুন এন্টারপ্রাইজ থেকে নগদ অর্থ ও মালামালসহ প্রায় ৩০ লাখ টাকা আত্মসাৎ করে পালিয়েছেন প্রতিষ্ঠানের স্টোরকিপার মোহাম্মদ ইউসুফ তালুকদার।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. শওকত হোসেন মামুন জানান, কয়েকদিন আগে স্টোরকিপার ইউসুফ নগদ টাকা ও পণ্য নিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।