• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৬, ২০২৬, ১৬:২৪ অপরাহ্ণ
উজিরপুরে দেশীয় প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার হাবিবপুর খালে দেশীয় বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল।”দেশীয় সংরক্ষন করলে, খাদ্য অর্থ পুষ্টি মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২৫-২০২৬ অর্থবছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় নির্বাচিত জলাশয়ে পোনা অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মহেশ্বর মন্ডল, ১৬ জুন মঙ্গলবার সকাল ১০ টায় হবিবপুর খালে ও উপজেলা দীঘিতে দেশীয় বিভিন্ন প্রজাতির ৩৭৫ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, উপজেলা মহিলা সংস্থার সংগঠক মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক কালাম ফরাজী, উপজেলা জিয়া মঞ্চ দলের সভাপতি নজরুল ইসলাম,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি এমদাদুল কাসেম সেন্টু, সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।