ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত January 15, 2026, 20:16 PM
সংবাদটি শেয়ার করুন....
সাদ্দাম হোসেন।
বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসরাইল পন্ডিত ও সাধারণ সম্পাদক মোঃ বাবুল মিরকে নির্বাচিত হওয়ায় বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুভেচ্ছা বিনিময়কালে বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ফুল তুলে দেন এবং তাঁদের দায়িত্ব পালনে সফলতা কামনা করেন। এ সময় নেতৃবৃন্দ বলেন, ক্ষুদ্র মৎস্যজীবীদের অধিকার রক্ষা, জীবনমান উন্নয়ন ও সংগঠনকে আরও শক্তিশালী করতে নবনির্বাচিত নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি মোঃ রফিক খান, সাধারণ সম্পাদক মোঃ নূরুল ইসলাম লিটন ফরাজী এবং সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হাওলাদার। এছাড়াও বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়নের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ আরও বলেন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতি ও মৎস্যজীবী দল একযোগে কাজ করলে মৎস্যজীবী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার আদায় ও উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে। ভবিষ্যতেও এ ধরনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাংগঠনিক ঐক্য বজায় থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।