চরকাউয়ায় যুবদল নেতার বাবার জানাযায় উপস্থিত এ্যাডঃ আবুল কালাম শাহীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 9, 2026, 20:54 PM
সংবাদটি শেয়ার করুন....
চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান এবং চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনের বাবার জানাযা আজ মাগরিব নামাজ বাদ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান এবং চরকাউয়া ইউনিয়ন বিএনপি নেতা অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান
বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের সভাপতি এস এম মাঈনুল হাসান ও বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার সুমন বরিশাল জেলা দক্ষিণ তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি মাহামুদুর হাসান মিলন ফরাজী
বরিশাল সদর উপজেলা যুদলের সদস্য সচিব মোঃ আলি হায়দারসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জানাযা শেষে নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, দলের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো বিএনপির ঐতিহ্য, সেই ধারাবাহিকতায় এই শোকের মুহূর্তে পরিবারটির পাশে দাঁড়ানো হয়েছে।
জানাযা নামাজে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিল। সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন।