চরকাউয়ায় ১নং ওয়ার্ডে ধানের শীষ প্রার্থীর পক্ষে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত January 31, 2026, 10:46 AM
চরকাউয়ায় ১নং ওয়ার্ডে ধানের শীষ প্রার্থীর পক্ষে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

 

বরিশাল সদর–৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারের পক্ষে ৭নং চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাগরিবের পর নয়ানী সরদার বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাহামুদ হোসেন আশ্রাফ। প্রধান বক্তা ছিলেন চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্টু। সভায় সভাপতিত্ব করেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহ আলম হাওলাদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক বরিশাল মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ মেহেদী হাসান রেদোয়ান, বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মাসুম হাওলাদার, বরিশাল দক্ষিণ জেলা গণজাগরণ দলের সাধারণ সম্পাদক ও চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান, চরকাউয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাজমা বেগম, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রিপন সারেং, মোঃ আলাউদ্দিন সিকদার, শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ এনায়েত হাং, শ্রমিক দলের সভাপতি মোঃ পলাশ হাওলাদার, কৃষক দলের সভাপতি মোঃ সালামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।