চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 2, 2026, 20:14 PM
চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের পক্ষে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় অলি মামুনদের বাড়িতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহ আলম হাওলাদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ মাহামুদ হোসেন আশ্রাফ, চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মন্টু, চরকাউয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড নেতা মোঃ মজলু, চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ শফিকুর হাওলাদার, বরিশাল সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মনিরুল ইসলাম মাসুম, বরিশাল মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মেহেদী হাসান রেদোয়ান, চরকাউয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রাশিদুল ইসলাম হাসান, চরকাউয়া ইউনিয়ন তাঁতীদলের আহ্বায়ক মোঃ রিপন হাওলাদার, সাবেক শ্রমিক দলের সভাপতি মোঃ এনায়েত হাওলাদার, শ্রমিক দলের সভাপতি মোঃ পলাশ হাওলাদার এবং চরকাউয়া ইউনিয়ন ১নং ওয়ার্ড শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল রহিম।

বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।