চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৯, ২০২৬, ২১:০৫ অপরাহ্ণ
সংবাদটি শেয়ার করুন....
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে বরিশালের চরকাউয়া নয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।
এ সময় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব হ্রাস এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং তার যথাযথ পরিচর্যা করা।
অনুষ্ঠান শেষে শিক্ষক ও শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার অঙ্গীকার ব্যক্ত করেন।