দেবরের লাথিতে ভাবির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত February 16, 2026, 13:03 PM
দেবরের লাথিতে ভাবির মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টাঙ্গাইলের ঘাটাইলে জমি-সংক্রান্ত বিরোধের জেরে দেবরের লাথিতে রওশনারা (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রওশনারা ওই গ্রামের মজিবরের স্ত্রী। ঘটনার পর পুলিশ অভিযুক্ত হবিবরের স্ত্রী ফাতেমাকে আটক করেছে। তবে অভিযুক্ত হবিবর ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও নিহতের স্বামী মজিবর জানান, তার ছোট ভাই হবিবরের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. নাহিদকে জানানো হলে তিনি একটি সালিস বৈঠকের তারিখ নির্ধারণ করেন। রোববার দুপুরে মজিবর ও তার স্ত্রী রওশনারা জমিতে পানি দিতে গেলে হবিবর ও তার স্ত্রী ফাতেমা বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা–কাটাকাটির একপর্যায়ে হবিবর রওশনারার পেটে সজোরে লাথি দেন। এতে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে গুরুতর অবস্থায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্বামী মজিবর বাদী হয়ে ছোট ভাই হবিবর ও তার স্ত্রী ফাতেমাকে আসামি করে ঘাটাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) প্রভাষ কুমার বসু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একজন আসামিকে আটক করা হয়েছে। পলাতক অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।