*ধানের শীষের পক্ষে বরিশালজুড়ে মাসুদ হাসান মামুনের ব্যাপক গণসংযোগ*
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত January 31, 2026, 02:02 AM
সংবাদটি শেয়ার করুন....
নিজস্ব প্রতিবেদক।
আগামী ১২ ফেব্রুয়ারি আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশাল সদর ৫ আসনের ধানের শীষের প্রার্থী মোঃ মজিবর রহমান সরোয়ারের পক্ষে বরিশাল মহানগরজুড়ে ধারাবাহিক গণসংযোগ ও ভোটের প্রচারণা চালিয়ে যাচ্ছেন বরিশাল মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন।
প্রতিদিন বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ডে ভিন্ন ভিন্ন দিনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি মাঠে নেমে সাধারণ মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিচ্ছেন। এ সময় তিনি গরিব ও খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী, পথচারী ও এলাকার সাধারণ ভোটারদের হাতে হাতে লিফলেট তুলে দিয়ে আগামী ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
গণসংযোগকালে মাসুদ হাসান মামুন বলেন, “দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই। বরিশালবাসী অতীতেও আন্দোলন-সংগ্রামে সাহসী ভূমিকা রেখেছে, এবারও তারা সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমরা বিশ্বাস করি।”
তিনি আরও বলেন, মোঃ মজিবর রহমান সরোয়ার একজন পরিচ্ছন্ন ও পরীক্ষিত রাজনৈতিক নেতা। বরিশাল সদর ৫ আসনের উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে তিনি নিরলসভাবে কাজ করবেন।
প্রচারণায় যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও স্বতঃস্ফূর্ত সাড়া লক্ষ্ করা গেছে।