• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নবনিযুক্ত ডিএমপি কমিশনার’র দায়িত্বভার গ্রহণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২৬, ১৩:৫০ অপরাহ্ণ
নবনিযুক্ত ডিএমপি কমিশনার’র দায়িত্বভার গ্রহণ
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক মোঃ আশিক সাঈদ বরিশাল মহানগর পুলিশ-বিএমপি’র কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন । তিনি বিদায়ী কমিশনার মো. শফিকুল ইসলামের স্থলাভিসিক্ত হলেন। বিএমপি’তে যোগদানের আগে মোঃ আশিক সাঈদ পুলিশ সদর দপ্তরে কর্মরত ছিলেন।

দায়িত্বভার গ্রহণ করে নতুন কমিশনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি মহানগরীর সার্বিক বিষয়ে মতবিনিময় করেন। এসময় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনাও প্রদান করেন।তিনি আসন্ন ঈদ উল আজহার আগে-পরে নগরীর সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়েও খোলামেলা কথা বলেন। নতুন কমিশনার বৃহস্পতিবার বরিশালে পৌঁছালে বিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা অফিসার্স মেস প্রাঙ্গণে তাকে ফুলেল শুভেচ্ছা জানান।