• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নানা আয়োজনে বরিশালে গণেশ চতুর্থী উদ্যাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৫, ২২:৩৫ অপরাহ্ণ
নানা আয়োজনে বরিশালে গণেশ চতুর্থী উদ্যাপিত
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার ॥ দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে সর্ববৃহৎ গণেশ চতুর্থী উৎসব উদ্যাপিত হয়েছে। গতকাল বুধবার বরিশাল মহানগরীর কাউনিয়া লোকনাথ বাবার মন্দিরে ৪র্থ বারের মতো সকাল সাড়ে ১০ টায় পূজা অর্চনার মধ্যে দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতি এক আনন্দঘন পরিবেশ তৈরী করে।
এছাড়াও বেলা সাড়ে ১২ টায় যজ্ঞানুষ্ঠান, দুপুর দেড়টায় আরতি, ২ টা ১ মিনিটে পুস্পাঞ্জলি, বেলা ৩ টা ১ মিনিটে প্রসাদ বিতরণ ও সন্ধ্যা সাড়ে ৭টায় সন্ধ্যা আরতির মধ্যে দিয়ে পূজার কার্যক্রম শেষ হয়।
কাউনিয়া লোকনাথ বাবার মন্দির কর্তৃপক্ষ জানায়, ‘গণেশের আরাধনা খুবই প্রাচীন। পাঁচ হাজার বছর আগে অর্থাৎ সেই বৈদিক যুগের আগে থেকেই গণেশের প্রতিমা ভারতীয় উপমহাদেশে খুবই জনপ্রিয়। বৈদিক ও প্রাক্-বৈদিক যুগেও গণেশের উল্লেখ পাওয়া যায়। সর্বত্রই মঙ্গলের প্রতীক হলো গণেশ।’