নিজস্ব প্রতিবেদক:
আগামী ১২ তারিখ নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তার সুযোগ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন সেনা প্রধান জেনারেল অকারুজ্জামান। তিনি বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করা হলে বাংলাদেশ সেনাবাহিনী সরাসরি একশনে যাবে।
সেনা প্রধান জানান, দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সেনাবাহিনীর প্রধান দায়িত্ব। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
তিনি আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের জনগণ ও সংবিধানের পাশে রয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছি।”
নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী দায়িত্ব পালন করছে বলেও জানান তিনি।
সেনা প্রধানের এই স্পষ্ট বার্তার ফলে দেশজুড়ে নির্বাচন ঘিরে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।


