পূর্ব টুংগীবাড়িয়ায় স্যাটো ক্রিকেট কাপ টুর্নামেন্ট–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলা রাব্বি শামীম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত January 30, 2026, 20:21 PM
সংবাদটি শেয়ার করুন....
সাদ্দাম হোসেন।
পূর্ব টুংগীবাড়িয়া মাঠ প্রাঙ্গণে আগামী শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব টুংগীবাড়িয়া স্যাটো ক্রিকেট কাপ টুর্নামেন্ট–২০২৬। স্থানীয় ক্রীড়ামোদী তরুণদের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্ট ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মাওলা রাব্বি শামীম, সিনিয়র যুগ্ম সম্পাদক, বরিশাল জেলা যুবদল ও সাবেক সভাপতি, বরিশাল সদর উপজেলা ছাত্রদল।
প্রধান পৃষ্ঠপোষক হিসেবে থাকবেন জনাব আতাউর রহমান আউয়াল, সিনিয়র সহ-সভাপতি, বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দল ও সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল সদর উপজেলা ছাত্রদল।