ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত April 10, 2026, 16:00 PM
ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে আলোচনায় ব্যবসায়ী
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার এক ব্যবসায়ী জেলা প্রশাসনের সরবরাহ করা ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করেছেন। তুলনামূলক আকারে বড়— এমন দবিতে ফুয়েল কার্ড গেঞ্জিতে প্রিন্ট করে এলাকায় আলোচনার সৃষ্টি করেন তিনি। শুক্রবার (১০ এপ্রিল) উপজেলার জামতৈল বাজারে ভাই ভাই ইলেকট্রনিক্সের কর্ণধার নূর মোহাম্মদ শিহাবকে (২৮) ওই গেঞ্জি পরে চলাচল করতে দেখা যায়।

গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করা দেখে শাকিল নামে এক পথচারী বলেন, এটা একটা অভিনব পদ্ধতি। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে দেশে ফুয়েল কার্ড চালু করেছে বাংলাদেশ সরকার। আর সেই কার্ডের প্রিন্ট তার গেঞ্জিতে। এটা একটা অবিশ্বাস্য কাণ্ড ।

ব্যবসায়ী শিহাব বলেন, ফুয়েল কার্ডটা আমার জন্য বহন করা ঝামেলা মনে হয়েছে। আকারে একটু বড় তাই এটি মানিব্যাগে রাখা যায় না। পরে চিন্তা-ভাবনা করে গেঞ্জিতে কার্ডের প্রিন্ট করে নিয়েছি। তবে তেল আনার সময় পকেটেও কার্ডটি রাখি।