• ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৩, ২০২৫, ১৮:৪১ অপরাহ্ণ
বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ যুবক আটক
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে মো.জসিম (৩৫) নামে একজনকে আটক করেছে নৌবাহিনীর সদস্যরা। বুধবার দুপুরের দিকে কাটাখালী এলাকা থেকে নিয়মিত টহলকালে তল্লাশি করে ইয়াবাসহ আটক করে। আটককৃত জসিম কাকচিড়া ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

নৌবাহিনীর পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার লে. কমান্ডার এম আব্দুর রহমান এক বিবৃতিতে জানান, কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকায় নিয়মিত টহলকালে জসিমকে সন্দেহ হলে তার দেহ তল্লাশি করা হয়। এ সময় তার শরীরে ৪০ পিস ইয়াবা পাওয়া যায়। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে জসিম এলাকায় মাদক ব্যবসা করে আসছিলো। জসিমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।