বরিশালে আবুল কালাম শাহীনের সঙ্গে ওলামা দলের সাক্ষাৎ ও মতবিনিময়।
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 19, 2025, 19:48 PM
সংবাদটি শেয়ার করুন....
মোঃ সাদ্দাম হোসেন /বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল বরিশাল জেলা ও সদর উপজেলার নেতৃবৃন্দ বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব, জননেতা এ্যাডভোকেট আবুল কালাম শাহীন-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেছেন।
শনিবার সন্ধ্যা সাতটার সময় তার বাসভবনে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ওলামা দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সংগঠনের কর্মকাণ্ডের গতি, এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করেন।
এ সময় ওলামা দলের নেতৃবৃন্দ বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জননেতা এ্যাডভোকেট আবুল কালাম শাহীন ওলামা দলের নেতাদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ধর্মপ্রাণ নেতৃবৃন্দের অংশগ্রহণ ও ঐক্য বিএনপির আন্দোলনকে আরও বেগবান করবে।”
সভা শেষে ওলামা দলের নেতারা তাঁর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।