মোঃ সাদ্দাম হোসেন //বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ আগস্ট) বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ভিআইপি গেট সংলগ্ন এলাকা থেকে শুরু হয়ে কর্মসূচিটি আমতলা মোড়ে এসে শেষ হয়। এ সময় নেতৃত্ব দেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
গণসংযোগ চলাকালীন বক্তব্যে এ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন,
> “বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় এলে দেশনেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করা হবে। বরিশাল-৫ আসনে যাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
তিনি আরও বলেন,
> “আমরা বিএনপির কর্মীরা সুসংগঠিত, ঐক্যবদ্ধ এবং দেশনেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে দৃঢ়প্রতিজ্ঞ।”