• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৩, ২০২৬, ২১:৩৫ অপরাহ্ণ
বরিশাল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক।বরিশাল জেলা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২ মে ২০২৬ তারিখে গঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন তৌফিকুল ইসলাম ইমরান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসিফ আল মামুন।

নবগঠিত কমিটিতে আরও ৯ জন যুগ্ম আহ্বায়ক এবং একজন সদস্য সচিব রাখা হয়েছে বলে জানা গেছে। সংগঠনের গতিশীলতা বৃদ্ধি ও তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদারের লক্ষ্যে এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠনের নির্দেশনায় উল্লেখ করা হয়, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিবের যৌথ স্বাক্ষরে জেলার সকল সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবনিযুক্ত নেতৃবৃন্দ সংগঠনকে সুসংগঠিত, শক্তিশালী ও তৃণমূলভিত্তিক করতে একযোগে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটি বরিশাল জেলা ছাত্রদলের কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।