• ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজল তালুকদারকে গণসংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১০, ২০২৬, ০০:৩৫ পূর্বাহ্ণ
বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সজল তালুকদারকে গণসংবর্ধনা
সংবাদটি শেয়ার করুন....

 

মোঃ সাদ্দাম হোসেন //বরিশাল মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ সজল তালুকদারকে তার নিজ এলাকা চরকাউয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন বিএনপির নির্বাচন কমিটির সভাপতি অ্যাডভোকেট কাজী মোকলেচুর রহমান। তিনি বক্তব্যে বলেন, “ত্যাগী ও আন্দোলন সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমেই দল আরও শক্তিশালী হবে। সজল তালুকদারের এই অর্জন চরকাউয়া ইউনিয়নের জন্য গর্বের।”

এসময় আরও উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি নাজমা বেগম, চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সোহাগ সিকদার, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সালাম এবং চরকাউয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ হিরন হাওলাদার।

এছাড়াও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, শ্রমিক দল, মহিলা দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও করতালির মাধ্যমে মোঃ সজল তালুকদারকে বরণ করে নেন।

সংবর্ধনার জবাবে মোঃ সজল তালুকদার উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “দলের দুঃসময়ে যেমন রাজপথে ছিলাম, আগামীতেও বিএনপির আদর্শ বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিয়েই কাজ করে যাবো।”