বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 7, 2025, 21:00 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল সদর উপজেলার ৮নং চাঁদপুরা ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির সহ-সভাপতি মো. আইয়ুব আলী হাওলাদার ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. মঞ্জু হাওলাদারের নেতৃত্বে এক যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার শিকদার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রশিদ হাওলাদার এবং যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের জলিল উপস্থিত ছিলেন।
এই যোগদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সোমবার (৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টা ৩৫ মিনিটে।
এসময় তালুকদারহাট হাই স্কুলের কক্ষে বিথী রানী ও নমিতা রানী ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে ইউনিয়ন বিএনপিতে যোগদান করেন। ফুলের তোড়া গ্রহণ করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আব্দুল জব্বার শিকদার।
স্থানীয় নেতৃবৃন্দ জানান, বিথী রানী ও নমিতা রানীর যোগদানে ইউনিয়ন বিএনপি আরও সংগঠিত ও শক্তিশালী হবে