বরিশাল সদর-৫ আসনে এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে বিএনপির মনোনয়ন — চরকাউয়ায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত November 3, 2025, 23:43 PM
বরিশাল সদর-৫ আসনে এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে বিএনপির মনোনয়ন — চরকাউয়ায় আনন্দ মিছিল
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সাদ্দাম হোসেন //বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে দলের মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। এ খবরে উচ্ছ্বাস প্রকাশ করে আনন্দ মিছিল করেছে চরকাউয়া ইউনিয়ন বিএনপি।

সোমবার সন্ধ্যায় চরকাউয়া তালুকদার মার্কেট ও বিভিন্ন সড়কে এলাকায় এ আনন্দ মিছিলটি বের করা হয়। চরকাউয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক প্রার্থী এ্যাডভোকেট কাজী মোকলেছুর রহমানের নেতৃত্বে মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা বলেন, বরিশালের গর্ব, বিএনপির ত্যাগী ও জনপ্রিয় নেতা এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে পুনরায় প্রার্থী করায় এলাকাবাসীর মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাঁরা বিশ্বাস করেন, জনগণের ভোটে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে গিয়ে গণমানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবেন।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন।