বরিশাল সিটি কর্পোরেশনের প্ল্যান শাখায় চলছে দুর্নীতির মহোৎসব। পর্ব ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত September 1, 2025, 23:43 PM
সংবাদটি শেয়ার করুন....
বরিশাল সিটি কর্পোরেশনের প্ল্যান শাখায় চলছে দুর্নীতির মহোৎসব। পর্ব ১
গোপন সূত্রে জানা গেছে, শাখার একাধিক কর্মকর্তা নিয়মিত ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন ফাইল অনুমোদন, নকশা ও প্রকল্প কার্যক্রমে অনৈতিক সুবিধা নিচ্ছেন। অভিযোগ রয়েছে, এ কাজে তাদের সহযোগিতা করছে বিদ্যুৎ ও পানি শাখার কিছু প্রভাবশালী কর্মকর্তা।
নগরবাসীর অভিযোগ, দায়িত্বশীল কর্মকর্তারা অফিসে ঠিকভাবে ডিউটি না করে নিজেদের মতো সময় পার করছেন। কেউ কেউ ব্যক্তিগত স্বার্থে অন্য জায়গায় ডিউটি দেখিয়ে মাস শেষে সরকারি বেতন তুলছেন। ফলে নগরবাসী সেবা বঞ্চিত হচ্ছে এবং প্রতিদিন নানান ভোগান্তি পোহাতে হচ্ছে।
অভিযোগকারীরা জানান, প্ল্যান শাখায় নকশা অনুমোদন কিংবা যে কোনো ধরনের কার্যক্রম সম্পন্ন করতে গেলে সাধারণ নাগরিকদের গোপনে ঘুষ দিতে বাধ্য করা হয়। নইলে মাসের পর মাস ফাইল আটকে রাখা হয়। বিদ্যুৎ ও পানি শাখাতেও একই চিত্র,লেখা পড়ার কাজের পরিবর্তে কর্মকর্তাদের অবহেলার কারণে নিয়মিত বিলম্ব হচ্ছে সংযোগ প্রদান ও সমস্যা সমাধানে।
একজন ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কর দিই, অথচ বিনিময়ে সেবা পাই না। অফিসে গেলে দেখা যায় কর্মকর্তারা সময়মতো আসেন না। কেউ ফাইল ধরতে চায় না, শুধু ঘুরপাক খেতে হয়।”
নগরবাসীর দাবি, এ ধরণের অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে নগর উন্নয়ন মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। তারা দ্রুত দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।