বাবুগঞ্জে গণজাগরণ দলের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত October 29, 2025, 22:05 PM
বাবুগঞ্জে গণজাগরণ দলের আহ্বায়ক কমিটি গঠন
সংবাদটি শেয়ার করুন....

মোঃ সাদ্দাম হোসেন //বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল দক্ষিণ জেলার আওতাধীন বাবুগঞ্জ উপজেলা শাখার ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটিতে মোঃ রাজু আহমেদ মিলন-কে আহ্বায়ক, মোঃ সাইদুল ইসলাম সুমন-কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মোঃ জসিম হাওলাদার-কে সদস্য সচিব করা হয়েছে।

এ কমিটিতে অনুমোদন প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল বরিশাল দক্ষিণ জেলার সভাপতি মোঃ আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক মোঃ রাশিদুল ইসলাম হাসান।

দলীয় সূত্রে জানা গেছে, নবগঠিত এই কমিটি বাবুগঞ্জ উপজেলায় সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়েছে।