বিএম কলেজের ছাত্রীদের হেনস্তার অভিযোগ: ছাত্রদলের সভাপতি জুবায়ের খান এর সহযোগিতায় বন্ধ করা হলো ‘Expose of Barishal’ পেইজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত June 12, 2026, 20:40 PM
সংবাদটি শেয়ার করুন....
বিএম কলেজ প্রতিনিধি।
বরিশাল বিএম কলেজের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়েরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
জানা যায়, সম্প্রতি সমাজকর্ম বিভাগের বোনদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের ভিডিও ‘এক্সপোজ অফ বরিশাল’ নামের একটি ফেসবুক পেইজে প্রকাশ করা হয়। এছাড়াও কলেজের আরেক শিক্ষার্থীকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করে।
বিষয়টি জানতে পেরে বিএম কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম জুবায়ের দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। তার প্রচেষ্টায় সংশ্লিষ্ট পেইজটি বন্ধ করা সম্ভব হয়। শিক্ষার্থীরা মনে করেন, এ ধরনের পদক্ষেপ শিক্ষার্থীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীদের মর্যাদা রক্ষায় জুবায়ের ভাই যে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও শিক্ষার্থীদের স্বার্থে তিনি এ ধরনের ভূমিকা পালন করবেন বলে আমরা আশাবাদী।