• ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলার মেঘনায় জেলেদের জালে দুই ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২, ২০২৬, ১৩:১৭ অপরাহ্ণ
ভোলার মেঘনায় জেলেদের জালে দুই ‘রাজা ইলিশ’, ১০ হাজারে বিক্রি
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে বড় আকারের দুইটি ‘রাজা ইলিশ’। দীর্ঘদিন পর বড় ইলিশ পাওয়ায় খুশি জেলেরা এবং স্থানীয় বাজারে দেখা দিয়েছে ক্রেতাদের আগ্রহ।

শুক্রবার (১ মে) সকালে ভোলা সদরর তুলাতুলি মাছঘাটে জেলে ইউসুফ মাঝি নদী থেকে ধরা মাছ দুটি বিক্রির জন্য নিয়ে আসেন। পরে স্থানীয় একটি মৎস্য আড়তে ব্যবসায়ী মনজু প্রায় ১০ হাজার টাকায় মাছ দুটি কিনে নেন। তিনি জানান, মাছগুলো মোকামে পাঠানোর প্রস্তুতি চলছে।

জেলেরা জানান, নিষেধাজ্ঞা শেষে টানা দুই দিনের বৃষ্টিতে নদীতে পানির প্রবাহ বাড়ায় মাছের উপস্থিতিও বেড়েছে। এতে বড় আকারের ইলিশ ধরা পড়তে শুরু করেছে। তাদের আশা, এভাবে মাছ ধরা অব্যাহত থাকলে গত দুই মাসের ধারদেনা কিছুটা হলেও শোধ করা সম্ভব হবে।